রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র অনুমোদন দিলো হরমুজ প্রণালী দিয়ে ইরানি তেলবাহী জাহাজ চলাচলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৮:২৬ পিএম  (ভিজিট : ৯২)
X

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যে ইরানি জাহাজগুলো বের হয়ে যেতে পারছে এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বজায় রাখতে যুক্তরাষ্ট্র তা ঘটতে দিচ্ছে।

বেসেন্ট বলেন, ইরানি জাহাজগুলো ইতোমধ্যে বের হয়ে যাচ্ছে এবং বিশ্বের বাকি অংশে সরবরাহ বজায় রাখতে আমরা তা হতে দিচ্ছি।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এই নৌ-পথে এখন আরও বেশি জাহাজ চলাচল করছে। বিশেষ করে ভারত ও চীনের জাহাজও এখন প্রণালীটি অতিক্রম করছে। আগামী দিনে এই নৌ-পথে জাহাজ চলাচল আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়।মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশই এই প্রণালীর ওপর নির্ভরশীল।

তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্য সম্পর্কেও স্পষ্ট বার্তা দিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তা ধ্বংস করা। এর মধ্যে রয়েছে ইরানের নৌ-বাহিনী এবং দেশের সীমানার বাইরে শক্তি প্রদর্শনের সক্ষমতাও।

সূত্র: আল জাজিরা

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝