রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হঠাৎ মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১০৩)
X

গতকাল দিবাগত রাতে হঠাৎ মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এছাড়াও একই ঘটনায় দুইজন প্রবাসী বাংলাদেশী কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম; মো. সদর আলী; মো. রবিন মোল্লা; সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন; সাদ্দাম হোসেন। মালদ্বীপের বাংলাদেশের দূতাবাস পাঁচজনের মৃত্যু ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

বিবৃবিতে আরও বলা হয়, এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝