রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান- ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্য ছেড়েছে ৪৩ হাজার মার্কিন নাগরিক
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৪:৩৪ পিএম  (ভিজিট : ১০৫)
X

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইসরাইল- মার্কিন যুক্ত রাষ্ট্র। যতই দিন যাচ্ছে তাদের অবস্থা ততই নাজুক । ফলে গত ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত হয়েছেন। 

আজ বুধবার (১১ মার্চ) সংবাদ সংস্থাটির একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত যুদ্ধে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। খবর রয়টার্সের।এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।

এর আগে, আহতের এই সংখ্যা কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পূর্বে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, কেবলমাত্র আটজন মার্কিন সেনার গুরুতর আহত হয়েছে। তবে, রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।

পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন এরইমধ্যে ডিউটিতে যোগ দিয়েছেন।তিনি আরও বলেন, গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝