রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতিন মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন, সাহায্য ও সমর্থনের অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৯৮)
X

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। 

মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। 


পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে।

সূত্র: আলজাজিরা।

 আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝