রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ২৪৫)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। তাঁকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
 
নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেয়া হয়েছে। সেগুলো হলো- ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।
 
উল্লেখ্য, ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছিল রুয়েটের কার্যক্রম। ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করছেন।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝