রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ, কিন্তু আত্মসমর্পণ নয়: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

আরব প্রতিবেশীদের কাছে নজিরবিহীন ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৭ মার্চ) এক ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়ে কূটনীতির আহ্বান জানান।

একই সঙ্গে, মার্কিন চাপের মুখে মাথা নত করার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না। ভাষণে ইরানের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তার দেশ কখনোই কারও কাছে মাথা নত বা আত্মসমর্পণ করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব আসার ঠিক এক দিন পরই এই কড়া জবাব দিলেন মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান দম্ভভরে বলেন, “আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, তা তারা পূরণ হতে দেখবে না; বরং সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।”


একই সঙ্গে ওই নজিরবিহীন ভাষণে আরব উপসাগরীয় দেশগুলোর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান তার প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালাবে না— তবে শর্ত থাকে যে, ওই সব দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানের ওপর কোনো আক্রমণ চালানো না হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ইরানের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হওয়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। আমাদের ভাইপ্রতিম প্রতিবেশীদের ওপর আক্রমণ চালানোর কোনো অভিপ্রায় আমাদের নেই। আমি বারবার বলেছি, তারা আমাদের ভ্রাতৃতুল্য।”

সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্টের এই বক্তব্যকে ইরানের যুদ্ধকৌশলে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝