রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৯৪)
X


ইরানে হঠাৎ সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌর্থ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসার শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

আজ শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন।

মন্ত্রী আরিফুল হক আরও বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝