আজারবাইজানে ড্রোন হামলা, ব্যাখ্যা চাইতে ইরানি রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত দেশ আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের স্বায়ত্তশাসিত অঞ্চল নাখচিভানে দুটি ড্রোন আঘাত হানে।
এর মধ্যে একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে। অপর ড্রোনটি শাকারবাদ গ্রামের একটি বিদ্যালয় ভবনে আঘাত হানে।
ড্রোন হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ড্রোন হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এই হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস





















