রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে আক্রমণ, ১০১ জন নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১১০)
X

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালে উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। ১৮০ জন নাবিক বহনকারী জাহাজটিতে অজ্ঞাত সাবমেরিন থেকে হামলা হয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলায় ইরানি জাহাজটি ৭৮ নাবিক আহত হয়েছেন এবং এখনো কমপক্ষে আরও ১০১ জন নিখোঁজ রয়েছেন। 

এরআগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।

হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানাননি লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী।


সাবমেরিন হামলা আহত এক ইরানি ব্যক্তিকে হুইলচেয়ারে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে 
তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে রয়টার্সকে বলেন, ‘আমরা এই মুহূর্তে যা জানি তা হল ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আরও ১০১ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।’

অন্য একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে আনা গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। এদিকে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে ইরানে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী।

সূত্র: রয়টার্স

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝