রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী আনোয়ার- স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৪৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আদালত এ আদেশ জারি করেছেন।

আজ বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আয়কর আইন ২০২৩-এর ৩০৯ ধারার উপধারা (৩) অনুযায়ী এ আদেশ দেন বিচারক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, টেন্ডার বাণিজ্য, ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তিনি বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পে কর্মরত। অনুসন্ধানকারী কর্মকর্তার তথ্য প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, তিনি ও তার স্ত্রী দুজনই আয়করদাতা। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, জব্দ করা মূল আয়কর নথি দাপ্তরিক প্রয়োজনে সংশ্লিষ্ট কর কর্মকর্তার জিম্মায় রেখে তার সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা হবে। আদালতের আদেশ বাস্তবায়নে কর অঞ্চল চট্টগ্রাম-১ ও চট্টগ্রাম-২ এর কর কমিশনার এবং সংশ্লিষ্ট কর সার্কেলের উপ-কর কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, আয়কর নথি পর্যালোচনার মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট সম্পদের উৎস ও প্রকৃত আয়-ব্যয়ের তথ্য যাচাই করা হবে। অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝