ডিপ্লোমা ইঞ্জি.অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল
আবুল কাশেম:

অবশেষে এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রাপ্ত ৩ জন নেতৃবৃন্দসহ ৩৩সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক ও নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আরো ৯২জন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করে নতুন এই কেন্দ্রীয় কমিটির পরিধি বাড়ানোর পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করা হয়েছে।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিইএবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. ইমাম উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রকৌ. মোঃ মুসলিম উদ্দিন, সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, নতুন কেন্দ্রীয় এই আহবায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক প্রকৌ. গোলাম কিবরিয়া রুবেলকে মনোনীত করার পর আরো ৯২ জনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. ইমাম উদ্দিন।
এছাড়াও অন্তর্ভুক্ত অপর সদস্যদের মধ্যে রয়েছেন; প্রকৌ. মীর হোসেন পাটোয়ারী মিলন, প্রকৌ. মনিরুজ্জামান মনির, প্রকৌ. আমিরুজ্জামান বিলাস, প্রকৌ. তৈয়ব আলী মুকুল, প্রকৌ. আব্দুল্লাহ আল টিটু, প্রকৌ. ওয়ালী উল্লাহ ভুঞা, প্রকৌ. মো: জাহাঙ্গীর আলম, প্রকৌ. এস এম ফিরোজ, প্রকৌ. এস এম কালাম হোসেন, প্রকৌ. মো: আলমগীর হোসেন, প্রকৌ. মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রকৌ. মাহফুজ আলম মিঠু, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু, প্রকৌ. ওবায়দুল আলম, প্রকৌ. ইউনুস আলী মোল্লা, প্রকৌ. মেহেদি হাসান, প্রকৌ. রফিকুল ইসলাম সোহেল, প্রকৌ. আইনুল আলম, প্রকৌ. মোঃ পারভেজ মোশারফ রাঢ়ী, প্রকৌ. হাদীসুর রহমান শাহীন, প্রকৌ. এম এ গনি, প্রকৌ. শাহীন উদ্দিন, প্রকৌ, মো: তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।
উল্লেখযোগ্য, প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ডিএসসিসিতে অত্যন্ত জনপ্রিয় প্রকৌশী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
আ. দৈ./কাশেম




















