রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান প্রতিশোধ নেবে, এটি আমাদের বৈধ অধিকার: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১১৩)
X

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’।

শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের আদেশদাতা ও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং প্রতিশোধ গ্রহণকে তার দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে ইরান তার সব শক্তি উৎসর্গ করবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। প্রতিশোধ হিসেবে আইআরজিসি মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।


এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ‘পর্যায়ক্রমে চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে’।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝