রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাধ্যহয়ে চূড়ান্ত যুদ্ধে নেমেছে ইরান
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৬৩)
X

সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অনেতিক হামলার জবাব দিতে বাধ্যহয়ে চূড়ান্ত যুদ্ধে নেমেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইতোমধ্যে ইরানের হামলায় বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল।

এদিকে ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখভান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে। খবর আলজাজিরা।

এদিকে, ইরানে সরাসরি বিমান হামলা চালানোর পর আজ শনিবার সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলও।দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইনস এবং সংবাদমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট চেক করতে বলা হয়েছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝