রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলার পাল্টা জবাব ইরানের
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৪:১০ পিএম  (ভিজিট : ৭৫)
X

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইহুদি ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা করেছে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলো ইরান। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

ইসরায়েলেই বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এনিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়েছে দেশটি। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝