রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে ‘আরও জোরালো জবাব দেয়া হবে: আফগান সেনাপ্রধান
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম   (ভিজিট : ৬৭)
X

পাকিস্তান যদি আফগানিস্তানে আবারও হামলা চালায় তাহলে কাবুল ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগান সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে।  আফগানিস্তানের আরেক কর্মকর্তা জানিয়েছেন, পাকতিকা প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায় হামলা চালানো হয়েছে।

এদিকে পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে জানান, বৃহস্পতিবার রাতে তাদের ক্যাম্পে হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকেন। তার ভাষ্যমতে, অনেকেই মালামাল ফেলে পালিয়েছেন, কেউ কেউ সন্তানদেরও খুঁজে পাননি। অন্তত দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া হামলায় তিন থেকে চারজন আহত হয়েছেন।

আ. দৈ./কাশেম

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝