রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী আটক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৪৭)
X

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।  আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

এছাড়া একই ফ্লাইটের আরেক যাত্রী আল আমিন মোল্লার লাগেজ তল্লাশি করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। এসব মুদ্রার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা মোট বৈদেশিক মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডি জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযান রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য ব্যবস্থাকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আ. দৈ,/.কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝