রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিতসুই অ্যান্ড কোম্পানী ও স্বপ্ন’র সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৮:৫৮ পিএম  (ভিজিট : ৬১)
X

বাংলাদেশের রিটেইল চেইন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে জাপানের শীর্ষস্থানীয় বহুজাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড। সব ধরনের আইনগত অনুমোদন সাপেক্ষে এ অংশীদারত্ব কার্যকর হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসিআই সেন্টারে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসিআই লজিস্টিকসকে দেবে।

এ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার পথ তৈরি হবে। সেইসঙ্গে স্বপ্নের ঋণের সুদ ব্যয় কমে আসবে এবং স্বপ্নকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা মনে করছেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মনির হোসেন খান এবং মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো (কাজুহাইডে নাকাজো)।


এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস, যার অধীনে পরিচালিত হয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’। বর্তমানে সারাদেশে স্বপ্নের ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে। আধুনিক খুচরা বাণিজ্য খাতে বিস্তার, প্রযুক্তিনির্ভর পরিচালনা এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের রিটেইল বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।

মিতসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং সক্ষমতা এবং বহুমুখী শিল্পখাতে অভিজ্ঞতার জন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, স্বপ্নের দ্রুত সম্প্রসারণ, পরিচালন দক্ষতা, উন্নত গ্রাহকসেবা এবং মানসম্মত পণ্য সরবরাহের সক্ষমতা বিবেচনায় নিয়ে মিতসুই এ অংশীদারত্বে আগ্রহী হয়েছে। ভবিষ্যতে পরিচালন শ্রেষ্ঠত্ব, সুশাসন (গভর্নেন্স), সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) খাতে দুই প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করবে।


এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে স্বপ্নের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক রিটেইল খাতে আরও বিস্তৃত উপস্থিতি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারের সম্পৃক্ততায় বাংলাদেশের খুচরা বাজারে বৈদেশিক বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, গত ৩-৪ বছর ধরে স্বপ্নের পরিচালনা মুনাফা বাড়ছে। একদিকে পরিচালনা মুনাফা বাড়ছে, অন্যদিকে সুদের হার বেড়েছে। সব মিলিয়ে স্বপ্ন লোকসানে আছে।

তিনি বলেন, এখন যে চুক্তি হচ্ছে, এটা কোনো না কোনোভাবে সুদের ব্যয় কমিয়ে দেবে। সুতরাং পরিচালন মুনাফা বাড়া এবং সুদ ব্যয় কমার কারণে লাভের দিকে যাবে এটাই স্বাভাবিক। তবে এটা এক বছর বা দুই বছর পর হবে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমরা আশা করছি, শিগগির আমরা মার্জিন লেভেলে চলে আসবো।



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝