রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ: শিক্ষামন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৬২)
X

সারা দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের আদেশ অমান্য করে এ ধরনের ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।


এছাড়া এমপিও বিষয়ে তিনি উল্লেখ করেন, এর আগে যাচাই-বাছাই হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা শেষে এ ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।রাজধানীর সাত কলেজ সম্পর্কেও মন্ত্রী জানান, এখনো নথি দেখার সুযোগ হয়নি। একটি কমিটি করে পর্যালোচনা করা হবে এবং পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহি জোরদারের উদ্দেশ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝