সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গভর্নর ড.মনসুর কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেলেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৭২)
X

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে,এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় থেকে বেরিয়ে গেলেন। বিষয়টি ঘিরে আর্থিক খাতে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা।

বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।” এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে।

খবর ছড়িয়ে পড়ার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা না করেই অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থানে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝