রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারত গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে: হাইকমিশনার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৯২)
X

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা ঐতিহাসিক বন্ধন ও বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে চাই।

হাইকমিশনার বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমার প্রথম সাক্ষাৎ। তাই, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময়। নির্বাচনের পর থেকে বাংলাদেশের সাথে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন।


নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। ওইদিন তারা ফোনেও কথা বলেছিলেন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

সাক্ষাতকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানকে করেন।
তিনি বলেন, এ সব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার এবং আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।

হাইকমিশনার বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। বলেছি আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে যোগাযোগের জন্য উন্মুখ।

আমি বলেছি, আমরা সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসাথে কাজ করতে চাই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝