রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের মামলায়,সাবেক মন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিট : ৫৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা,‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের মামলায় তার মূল আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এরআগে অভিযুক্ত  ডা. মির্জা নাহিদা হোসেনের মূল আয়কর নথি জব্দের জন্য দুদকের পক্ষ থেকে করা আবেদন মঞ্জুর করেন আদালত।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন গণমাধ্যমকে বলেন, শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার হিসাবে ২৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তদন্ত কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম মিন্টু আদালতে আবেদন করেন, আসামির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) এর শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি জব্দ ও পর্যালোচনার অনুমতি প্রয়োজন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আয়কর নথিপত্র যাচাই করলে সম্পদ ও আয়-ব্যয়ের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝