বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনা
সাবেক আইজিপি শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৬৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে গ্রেফতার করে ২ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে  আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে উপস্থিত করার কথা ছিল, কিন্তু আসামিদের উপস্থিত করা হয়নি। আগামী ২ মার্চ আসামিদের আদালতে উপস্থাপনপূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাতজনকে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটা বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। বলা হয় যে, তারা জঙ্গি ছিল। কিন্তু তদন্ত সংস্থার তদন্তে বের হয়েছে, সেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছিল, তাদের দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরে তাদের এভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করেছে প্রসিকিউশন।  এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝