রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন সরকার গঠনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৭৭)
X

নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ভাষণে জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, “দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল হয়ে উঠবে।

বক্তব্যের শেষাংশে সেনাপ্রধান পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তাঁর এই বক্তব্যে সেনাসদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও মনোবল আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বক্তব্য ২০২৬ সেনাবাহিনী ব্যারাকে ফেরা বাংলাদেশের নতুন সরকার ও সেনাবাহিনী সিএএস দরবার সেনাপ্রধানের ভাষণ

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝