তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব আসছেন
ডেস্ক রিপোর্ট:

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এই বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এই উপলক্ষে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে ওই দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিদল যোগ দেবে বলে ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে।এদিকে জানা গেছে, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, একই সময়ে ভারতে এআই সামিট অনুষ্ঠিত হচ্ছ। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। এ কারণে প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।
আ. দৈ./কাশেম




















