রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান ও আনিসুল হকের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৯৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিচার শুরু হয়েছে। অভিযুক্ত  ও অত্যন্ত প্রভাবশালী এই দুই জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ। এদিন রাষ্ট্র পক্ষের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করার পর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হক। এর পাশাপাশি ন্যায়বিচার চেয়েছেন তারা।

অভিযোগ গঠনের আগে সোমবার (১২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে প্রসিকিশনের আনা অভিযোগের ব্যাপারে জিজ্ঞেসা করার পর তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন। একইদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। একইসঙ্গে, আজ ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

আদালতে এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি। এ সময় ট্রাইব্যুনাল আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে দেন।

এছাড়া, ট্রাইব্যুনালের বিচারপতি তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগও পড়ে শোনান। আদালত বলেন, এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত গ্রাউন্ড রয়েছে। আদেশ পড়ে শোনানোর পর বিচারপতি দুই আসামিকে জিজ্ঞাসা করেন, আপনারা কি আপনাদের অপরাধের দোষ স্বীকার করেন?

জবাবে আনিসুল হক ও সালমান এফ রহমান দাবি করেন, তারা নির্দোষ এবং তারা ন্যায়বিচার চান। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝