রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টসয়েল এআই ,বাংলাদেশি তরুণ নাইমুর রহমান’র চীনা আইটেক এ্যাওয়ার্ড অজর্ন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৮:১২ পিএম  (ভিজিট : ২৩৮)
X

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম চাওইয়াং ইন্টারন্যাশনাল ট্যালেন্ট উদ্যোক্তা সম্মেলন (আইটেক ২০২৫) এ ট্যালেন্ট এ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা নাইমুর রহমান। বুধবার তিনি বিশ্বব্যাপী প্রেস্টিজিয়াস এ পুরস্কার গ্রহন করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ আই) এগ্রিটেক স্টার্টআপ স্মার্টসয়েল এআই এর ফাউন্ডার এবং সিইও ।

বেইজিং চাওইয়াং সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি প্রতিনিধিদের মধ্যে থেকে স্মার্টসয়েল এআই কে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সম্মাননার পাশাপাশি বিজয়ী হিসেবে বাংলাদেশের নাইমুর রহমান ও তার  দল পেয়েছেন  ৩৫ লক্ষ টাকা সমমানের ২ লক্ষ চাইনিজ আরএমবি মুদ্রা বা প্রাইজমানি ।

তার উদ্ভাবিত WWW.SMARTSOILAI.COM এ্যাপের মাধ্যমে ছোট ও মাঝারি কৃষকদের জন্য কৃষি সিদ্ধান্ত গ্রহণকে সহজ, সাশ্রয়ী ও তথ্যভিত্তিক করা হয়েছে। এই প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট রিমোট সেন্সিং, আইওটি প্রযুক্তি দ্বারা তৈরি পোর্টেবল এআই সয়েল টেস্টিং ডিভাইসের এর সমন্বয় ঘটানো হয়েছে ।

এর মাধ্যমে কৃষকেরা মাটির গুণগত মান সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য  পাচ্ছেন  , যা ফসল নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নাইমুর রহমান ও তার দলের আইটেক ২০২৫ এর ট্যালেন্ট এ্যাওয়ার্ড ছাড়াও তার উদ্ভাবিত SMARTSOIL AI ইতোমধ্যে উইনার অব ভেঞ্চার বিল্ডার্স ২০২৫ (৩০ হাজার  চাইনিজ মুদ্রা সমমান পুরস্কার ), ইউনেস্কো ও সিংহুয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ইউথ ক্লাইমেট এ্যাকশন এন্ড ডিজাস্টার রেসিলিয়েন্স চ্যালেঞ্জ সহ একাধিক আন্তর্জাতিক ও সরকারি পর্যায়ের স্বীকৃতি অর্জন করে বিশ্বব্যাপী সবার নজর কেড়েছে।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝