রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“১২ জেলার ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৮৫)
X

তিন পার্বত্য জেলাসহ ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা যায়, ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষীপুর এবং তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।


এর আগে ছাপাখানাগুলোকে (প্রিন্টিং প্রেস) নির্বাচনী পোস্টার না ছাপার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের ইসি চিঠি দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝