রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ছাত্রদলের ৪ জনকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ৭৮)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।  আজ শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বহিষ্কৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার অধীনস্থ মীরকাদিম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার ও গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নিদের্শনা প্রদান করেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝