রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালটের ভোট দেশে এসেছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৬:৩৬ পিএম  (ভিজিট : ৬৮)
X

বাংলাদেশের ইতিহাসে নতুন সংযোজন প্রবাসীদেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রাখা। এভার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

 আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের ৫২ জেলায় পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে।

আর ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। এ ছাড়া ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। অপরদিকে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝