রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ২৯০)
X

 ক্রীড়া ডেস্ক 
‘নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪’ আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের তহুরা খাতুন জোড়া গোল করেন। অপর গোলটি করেন আফিদা খন্দকার। তবে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে সাবিনা খাতুনের উড়িয়ে মারা বল ডি বক্সের ভেতর থেকে ক্লিয়ার হয়। কিন্তু সেটি ডানদিকে পেয়ে যান আফিদা খাতুন। তিনি ট্যাপ করে ভারতের গোলরক্ষক পান্থোই চানুর মাথার উপর দিয়ে বল জালে পাঠান।

২৬ মিনিটে বামদিক থেকে মনিকা চাকমার নেওয়া শটে বারে লেগে ফিরে আসে। তবে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় বামদিক থেকে রিতুপর্ণা চাকমার ক্রস ভারতের গোলরক্ষক ধরতে পারেননি। গোললাইনের সামনে সেটাতে পা ছুঁইয়ে জালে জড়ান তহুরা। 

দুই গোলে পিছিয়ে পড়া ভারত এরপর মরিয়া হয়ে ওঠে। ৩৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বালা দেবী। তিনি গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। ৩৮ মিনিটে ডি বক্সের ডানদিকে ফ্রি কিক পায় ভারত। মনিশার নেওয়া ফ্রি কিক বারে লেগে ফিরে যায়।

৪২ মিনিটে অবশ্য বাংলাদেশ ব্যবধান ৩-০ করে ফেলে। এ সময় মাঝ মাঠ থেকে লম্বা পাসে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের ভেতরে রিসিভ করেন শামসুন্নাহার জুনিয়র। এরপর সামনে বাড়িয়ে দেন তহুরাকে। ডি বক্সের বাইরে থেকে দূর পোস্টে তহুরার নেওয়া বুলেট গতির শট ভারতের গোলরক্ষক ঝাপিয়ে পড়েও নাগাল পাননি।

তবে ৪৪ মিনিটে একটি গোল পায় ভারত। এ সময় ডানদিক থেকে দালিমার ক্রস বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা ফিরিয়ে দেন। কিন্তু সেটিতে হেড নিয়ে জালে জড়ান বালা দেবী। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিরতির পর অবশ্য দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। জেতার জন্য অবশ্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি বাংলাদেশের।আগামী ২৭ অক্টোবর রোববার বিকেলে প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একইদিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়বে ভারত।

আ. দৈ./ কাশেম / মাহী


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝