রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কল্যাণপুরে ‘জঙ্গি নাটকে ৯ তরুণ হত্যা, প্রতিবেদন দাখিল ৩ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৬৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বহুল আলোচিত ও নিন্দ্রনীয় ঘটনা, রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সম্প্রতি ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে আরও দুই সপ্তাহ সময় চান। পরে ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমার জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

শুনানির জন্য এদিন সকালে মামলার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

এর আগে এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ২০১৬ সালে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনার মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের গত ২১ থেকে ২৩ এপ্রিল পৃথকভাবে সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছিল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ২৫ জুলাই জাহাজবাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে সোয়াতসহ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখা সেখানে গিয়ে তাদের গুলি করে হত্যা করে। পরে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে।

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে, এ ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় বহু আগে। কেউ কেউ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে ছিলেন দুই-তিন মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই হাজির হন। পরে সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন। সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝