রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেলেন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৮৭)
X

ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। 


ওই সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

ওই ঘটনায় একটি গুলি হাসান মোল্লার পেটের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে বিএনপির এই নেতাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার হাসান মোল্লার মৃত্যু হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝