বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দেশের স্বার্থ রক্ষায় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: সিইসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৬৬)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশের স্বার্থে নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য সকলকে সম্বলিত ভাবে সমম্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের বর্তমান সংবেদনশীল প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান একটি জাতীয় অগ্রাধিকার এবং গণতান্ত্রিক রূপান্তর ও সার্বভৌমত্ব রক্ষার অপরিহার্য শর্ত। 

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই অবগত আছেন। দেশের স্বার্থে নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নাই।’


সিইসি বলেন, ‘এজন্য সকলকে সম্বলিত ভাবে সমম্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।  নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।’

সংসদ নির্বাচনে দলগুলো ১৭৩২ জন প্রার্থী আর স্বতন্ত্র ২৪৯ জন মিলে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল ১৯৮১ জন। এর মধ্যে ধানের শীষ ২৮৮ জন, দাঁড়িপাল্লা ২২৪ আর হাতপাখার ২৫৩ প্রার্থী রয়েছে।

ইতিমধ্যে প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনি প্রচারেও নেমেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। এরপর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝