বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নিজের নোবেল পদক ট্রাম্পের হাতে তুলে দিলেন মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে সোনার মেডালটি ট্রাম্পকে তুলে দেন।ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ‘মারিয়া আমাকে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটা পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত।’

উল্লেখ্য, মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজের জন্য।
তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ট্রান্সফার, শেয়ার বা বাতিল করা যায় না। অর্থাৎ পুরস্কারের আসল মর্যাদা মাচাদোরই রয়ে যায়।


বৈঠকের পর মাচাদো ক্যাপিটল ভবনের বাইরে সাংবাদিকদের বলেছেন, ‘ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার দিয়েছেন।’

এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে ট্রাম্পের ভূমিকাকে মাচাদো নিজ দেশবাসীর স্বাধীনতার প্রতি সহায়তা হিসেবে দেখাতে চেয়েছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝