রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপিলে পঞ্চম দিনে ৭৪ প্রার্থীর মনোনয়ন পুনর্বৈধ ঘোষণা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৭২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের পঞ্চম দিনের শুনানি শেষে ৫৩ টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ দিন ১০০টির মধ্যে ১৮টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সূত্র জানায়, নানা কারণে ১৮ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া  ৮টি আপিল স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ২৫০ থেকে ৩৫০ নম্বর আপিল শুনানি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিনে রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।


শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসি এসব আপিল গ্রহণ করে।

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝