রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে কাজ শুরু করছে ইইউ প্রতিনিধি দল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৯৬)
X

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।

এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন।


অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সাক্ষাৎ তারা জানিয়েছেন, ১৭ জানুয়ারি থেকে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। 

এ ছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে।

নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝