বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইরাকের কোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশিকে খালাস
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ১০৭)
X

ক্ষমার সর্বোচ্চ মহানুভতার পরিচয় দিয়েছেন ইরাকের সুপ্রিম কোর্টের  মহামান্য বিচারক মন্ডলী। ইরাকি নাগরিক হত্যার দায়ে ওই দেশের বিচারিক আদালত এক বাংলাদেশি নাগরিকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ছিলেন। কিন্তু ইরাকের সুপ্রিম কোর্টের অবশেষে ওই বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের একটি অধস্তন আদালত ইরাকি নাগরিক হত্যার অভিযোগে তিনজন ইরাকি নাগরিকসহ একজন বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেন। বিষয়টি দূতাবাসের নজরে আসার পর দণ্ডের আদেশ পুনর্বিবেচনার জন্য যুক্তিসহ ইরাকের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে ইরাকের সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের রায় পুনর্বিবেচনা করে বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দেন। তবে একই মামলায় অপর তিনজন ইরাকি আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ রায়কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝