বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
থাকছে নানা বিধি নিষেধ
সীমিত পরিসরে আগামী ৪ মাস সেন্টমার্টিনে যাবেন পর্যটকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৮:১১ পিএম  আপডেট: ২২.১০.২০২৪ ৮:৩২ পিএম  (ভিজিট : ২৪৪)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৪ মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর

বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, উপদেষ্টা পরিষদ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সেন্টমার্টিনে পর্যটন সীমিত করা হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৪ মাস সীমিত থাকবে। নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, তবে রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বোচ্চ ২ হাজার পর্যটক প্রতিদিন সেন্টমার্টিনে যেতে পারবেন, একইসাথে রাত্রিযাপনও করতে পারবেন। ফেব্রুয়ারি মাসে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে। এ সময় পর্যটকরা যেতে পারবেন না। তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

পরিবেশ রক্ষায় এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, সেন্টমার্টিন একটি প্রবালদ্বীপ। এটি এখন প্রচণ্ড ভার্নারেবল জায়গায় আছে। ৪১ শতাংশ অবশিষ্ট আছে, এটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা না হলে ধ্বংস হয়ে যেতে পারে। যার কারণে এই পদক্ষেপগুলো নেয়া। সিঙ্গেল প্লাস্টিক সেন্টমার্টিনে পুরোপুরি নিষিদ্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, পরিবেশ ঠিক রাখতে সেন্টমার্টিনে ওয়ান-টাইম ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

দুই হাজার ব্যক্তি কীভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, পর্যটকরা যাবে, তাদের নম্বর করা হবে। এখনও সিদ্ধান্ত হয়নি কারা এটি নিয়ন্ত্রণ করবে। যৌথ উদ্যোগেই করা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝