রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন, বাতিল হল ২৫ জন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৯৬)
X

আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে তৃতীয় দিনের আপিল আবেদনের শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান।

শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, তৃতীয় দিনে ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এরমধ্যে ৪১টি মঞ্জুর, ২৫টি নামঞ্জুর, একজন অনুপস্থিত এবং অপেক্ষমাণ আছে চারটি আপিল।

এর আগে, গত শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে মঞ্জুর করা হয়েছে ৫২টি এবং নামঞ্জুর করা হয়েছে ১৫টি। রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সাতটি নামঞ্জুর এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।


সব মিলে গত তিনদিনে আপিলের শুনানি শেষে ১৫০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে এসব আবেদন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝