রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে ন্যায় বিচার চেয়েছেন সালমান ও আনিসুল
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিচারে চার্জ গঠন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৬:৩৭ পিএম  (ভিজিট : ৬৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাভোগী মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন,বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হক। একই সাথে এই দুই অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার চেয়েছেন। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের জন্য চার্জগঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১২ জানুয়ারি) অভিযোগ গঠনের জন্য প্রসিকিশনের পক্ষ থেকে আনা সুনিদিষ্ট অভিযোগ প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চাওয়া হয়। ওইসময় আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি। এ সময় ট্রাইব্যুনাল আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। এছাড়া, ট্রাইব্যুনালের বিচারপতি তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগও পড়ে শোনান। আদালত বলেন, এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত গ্রাউন্ড রয়েছে।

আদেশ পড়ে শোনানোর পর বিচারপতি দুই আসামিকে জিজ্ঞাসা করেন, আপনারা কি আপনাদের অপরাধের দোষ স্বীকার করেন?
জবাবে আনিসুল হক ও সালমান এফ রহমান দাবি করেন, তারা নির্দোষ এবং তারা ন্যায়বিচার চান। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝