রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাজাপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দেশে পাঠালেন আমিরাতের প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৭০)
X

অবশেষে সাজাপ্রাপ্ত প্রবাসী ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেনসংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সাথে ওই ২৫ জন বাংলাদেশিকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন। আজ রোববার (১১ জানুয়া‌রি) ঢাকায় ইউএই দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন। এসব বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক। এর আগেও আমিরাতে এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে সাজা প্রাপ্ত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন। 

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝