বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘ এবার ৫০ বছরের ভাগ্য নির্ধারণী নির্বাচন হবে’
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা-ধরা নির্বাচন নয়। এটি শুধু পাঁচ বছরের জন্য নয়—এই নির্বাচন আমাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।  আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় গোরে শহীদ ঈদগাহ ময়দানে ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা যেন এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হোক, মানুষ যদি বিচার পায়, তাহলে সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে কেউ ভোট দিতে বাধ্য করতে পারবে না।

তিনি আরও বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের সম্মান রাখব এবং সংস্কার বাস্তবায়ন করব। আমরাও ‘হ্যাঁ’ ভোট দেব।

ফাওজুল কবির খান বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত মানুষ ভোট দিতে পারেনি বলে, কিংবা ভোটের সঠিক হিসাব হয়নি বলে। যাদের মানুষ নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চান— তিনি যে দলেরই হোন, যে ধর্মের, যে বর্ণের বা যে গোত্রেরই হোন— তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, এই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন— সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝