রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি,জিএস,এজিএস অনেক এগিয়ে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামসহ  জিএস ও এজিএস পদের প্রার্থীরা অনেক এগিয়ে।

৩৯ কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬২৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম।   প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪,৩৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩,৭৬৮ ভোট।

আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান, আইন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও আইএমএল বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এ ছাড়া, জিএস পদে সর্বোচ্চ ৪,৪৫৬ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৭৫৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ২,৭০১।
এজিএস পদে ৩,৯৭০ ভোট নিয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩,১৮০ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৭৯০।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে, গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার ভোট গণনা শুরু হয়।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।   এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখনও বাকি রয়েছে ৮টি কেন্দ্রের ভোট গণনা।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝