বাংলাদেশে ভোট পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের কোনো পরিকল্পনা নেই
নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই। সোমবার (৬ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে।
এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।’ তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তাঁর এ ফিরে আসাকে আপনারা কীভাবে দেখছেন?
জবাবে তিনি বলেছেন, ‘আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’
আ.দৈ/আরএস





















