রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণজমায়েত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২০২)
X

আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের সূত্র ধরে দেশে নতুন করে বিতর্কের  সৃষ্টি হয়েছে।  ফলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার রাতে এ সংক্রান্ত একটি পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

পোস্টে ছাত্রলীগকে তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া নিজের পোস্টে রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ অ্যাখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সাথে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ-সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

এ নিয়ে সোমবার দিনভর নানা বিতর্ক ও সমালোচনা চলেছে দেশজুড়ে। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদে তার থাকা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও এর আগেও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝