রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভেনেজুয়েলা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৭৮)
X

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত।’

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নেয় মার্কিন বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো

মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে।রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুশিঁয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝