রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১০০)
X

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এই সরকারের সময়কালেই শেষ করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনায় খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে।

 ইতোমধ্যে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার দায়িত্বে থাকাকালীন সময়েই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সব বিধি-নিষেধ কঠোরভাবে মানতে হবে। যারা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ‘ডেভিল হান্ট–২’ অভিযানে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ফ্যাসিস্ট শক্তির এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝