রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘন কুয়াশায় শাহজালালের ৯টি ফ্লাইট অবতরণে বাঁধা
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নয়টি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার (২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝