রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার অবদান বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাসে স্মরণীয়: চীনা মুখপাত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ৯৫)
X

চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খা‌লেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য ক‌রে‌ছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

বুধবার (৩১ ডিসেম্বর) খা‌লেদা জিয়া‌কে নি‌য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য ক‌রে‌ছেন মুখপাত্র। লিন জিয়ান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। 

একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে। খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।


মুখপাত্র ব‌লেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছিলেন এবং দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক সুবিধা সমন্বিত সহযোগিতার ব্যাপক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝