বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাদ্দাম ছাত্রশিবিরের নতুন সভাপতি ও সিগবাতুল্লাহ সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ১১৯)
X

নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন । একই সাথে সিগবাতুল্লাহ সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন ।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলন-২০২৫-এ সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম। এরপর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের পরামর্শক্রমে সাহিত্য সম্পাদক সিগবাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

জানা গেছে, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝